কুরবানী সম্পর্কিত অধ্যায়

২৩/৬. অধ্যায়ঃ

গর্ভস্থ সন্তানের তরফ হতে কুরবানী

মুয়াত্তা ইমাম মালিক

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ لَمْ يَكُنْ يُضَحِّي عَمَّا فِي بَطْنِ الْمَرْأَةِ ১৭৭৭-قَالَ مَالِك الضَّحِيَّةُ سُنَّةٌ وَلَيْسَتْ بِوَاجِبَةٍ وَلَا أُحِبُّ لِأَحَدٍ مِمَّنْ قَوِيَ عَلَى ثَمَنِهَا أَنْ يَتْرُكَهَا.

বর্ণনাকারী নাফি’ (র)

আবদুল্লাহ ইবনু উমার (রা) গর্ভস্থ সন্তানের পক্ষ হতে কুরবানী করতেন না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন : কুরবানী করা সুন্নাত (মুয়াক্কাদা)। ইহা ওয়াজিব নয়। যে কুরবানী ক্রয় করতে সামর্থ্য রাখে, তাঁর পক্ষে কুরবানী না করা আমি পছন্দ করি না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18