যুহ্দ ও দুনিয়ার ব্যপারে আকর্ষণহীনতা সম্পর্কিত বর্ণনা
৫৫/১. অধ্যায়ঃ
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার
সহিহ মুসলিম
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ، رُومَانَ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ وَاللَّهِ يَا ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ - قَالَ - قُلْتُ يَا خَالَةُ فَمَا كَانَ يُعَيِّشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ وَكَانَتْ لَهُمْ مَنَائِحُ فَكَانُوا يُرْسِلُونَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهَا فَيَسْقِينَاهُ .
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাযিঃ)
“হে আমার বোনের ছেলে! আমরা নতুন চাঁদ দেখতাম, তারপর আবার নতুন চাঁদ দেখতাম। আবারও নতুন চাঁদ দেখতাম। অর্থাৎ দুই মাসে তিনটি নতুন চাঁদ দেখতাম। অথচ রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরে আগুন জ্বলত না।” তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, “হে খালা! আপনারা কীভাবে দিনাতিপাত করতেন?” তিনি বললেন, “দুইটি কালো বস্তু দ্বারা—তা হচ্ছে খেজুর ও পানি। তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর কতিপয় আনসারী প্রতিবেশী ছিল। তাদের ছিল দুগ্ধবতী উটনী ও বকরী। তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য সেগুলো দোহন করে এর দুধ তাঁর কাছে প্রেরণ করতেন এবং তিনি আমাদেরকে তাই পান করাতেন।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৭১৮৩, ইসলামীক সেন্টারঃ ৭২৩৬