ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী

৫৪/২৫. অধ্যায়ঃ

দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস

সহিহ মুসলিম

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ الْمُخْتَارِ - حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ رَهْطٍ، مِنْهُمْ أَبُو الدَّهْمَاءِ وَأَبُو قَتَادَةَ قَالُوا كُنَّا نَمُرُّ عَلَى هِشَامِ بْنِ عَامِرٍ نَأْتِي عِمْرَانَ بْنَ حُصَيْنٍ فَقَالَ ذَاتَ يَوْمٍ إِنَّكُمْ لَتُجَاوِزُونِي إِلَى رِجَالٍ مَا كَانُوا بِأَحْضَرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنِّي وَلاَ أَعْلَمَ بِحَدِيثِهِ مِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ خَلْقٌ أَكْبَرُ مِنَ الدَّجَّالِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ দাহমা, আবূ কাতাদাহ্ (রাযি:) ও অনুরূপ আরো কতক ব্যক্তি

তারা বলেন, হিশাম ইবন আমির (রাঃ)-এর সামনে দিয়ে আমরা ইমরান ইবন হুসাইনের কাছে যেতাম। একদিন হিশাম (রাঃ) বললেন, তোমরা আমাকে অতিক্রম করে এমন লোকের কাছে যাচ্ছ, যারা আমার চেয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বেশি উপস্থিত হয়নি এবং যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস এর ব্যাপারে আমার চেয়ে বেশি জানে না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, আদম (আঃ)-এর সৃষ্টির পর হতে কেয়ামত পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের চেয়ে মারাত্মক আর কোন সৃষ্টি হবে না।

ইসলামী ফাউন্ডেশনঃ ৭১২৮, ইসলামীক সেন্টারঃ ৭১৮১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18