জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা
৫৩/১৩. অধ্যায়ঃ
দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ جَوَّاظٍ زَنِيمٍ مُتَكَبِّرٍ " .>
বর্ণনাকারী হারিসাহ্ ইবনু ওয়াহ্ব আল খুযা‘ঈ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জান্নাতবাসীদের পরিচয় আমি কি তোমাদেরকে জানাব না? তারা হবে দুর্বল, কোমলহৃদয়, বিনয়ী লোক, যারা আল্লাহর উপর ভরসা করে কসম করলে আল্লাহ তা পূর্ণ করেন। তিনি আবার বললেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের পরিচয় বলব না? তারা হবে দাম্ভিক, হীন বা নীচ এবং অহংকারী লোক।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯২৫, ইসলামীক সেন্টারঃ ৬৯৮৩