কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা

৫২/১৮. অধ্যায়ঃ

‘আমাল বৃদ্ধি করা ও ‘ইবাদাতে চেষ্টারত থাকা

সহিহ মুসলিম

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، سَمِعَ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى وَرِمَتْ قَدَمَاهُ قَالُوا قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ‏.‏ قَالَ ‏ "‏ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ‏"‏ ‏.‏>

বর্ণনাকারী মুগীরাহ্ ইবনু শু‘বাহ্ (রাঃ)

নবী (ﷺ) সালাতে এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে, এতে তাঁর দুই পা ফুলে যেত। এ দেখে সাহাবীরা বললেন, আল্লাহ তো আপনার আগের ও পরের যাবতীয় ত্রুটি-বিচ্যুতি মাফ করে দিয়েছেন। এ কথা শুনে তিনি বললেন, আমি কি শুকরগুজার বান্দা হব না?

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮৬৪, ইসলামীক সেন্টারঃ ৬৯২১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18