কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা

৫২/৮. অধ্যায়ঃ

চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা

সহিহ মুসলিম

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ أَبِي، مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي كِلاَهُمَا، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا ابْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى إِذَا انْفَلَقَ الْقَمَرُ فِلْقَتَيْنِ فَكَانَتْ فِلْقَةٌ وَرَاءَ الْجَبَلِ وَفِلْقَةٌ دُونَهُ فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اشْهَدُوا ‏"‏ ‏.‏>

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)

মিনায় আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। এমতাবস্থায় অকস্মাৎ চাঁদ দুইটি টুকরো হয়ে গেল। এক টুকরো পাহাড়ের পিছনে গেল এবং অপর টুকরো পাহাড়ের সামনে ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেন, “তোমরা সাক্ষী থাকো।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮১৫, ইসলামীক সেন্টারঃ ৬৮৬৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18