তওবা
৫০/৭. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী : “নিশ্চয়ই সৎকর্ম গুনাহসমুহকে দূর করে দেয় ।” (সূরাহ্ হূদ ১১ : ১১৪)
সহিহ মুসলিম
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، بِهَذَا الإِسْنَادِ قَالَ أَصَابَ رَجُلٌ مِنِ امْرَأَةٍ شَيْئًا دُونَ الْفَاحِشَةِ فَأَتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ فَعَظَّمَ عَلَيْهِ ثُمَّ أَتَى أَبَا بَكْرٍ فَعَظَّمَ عَلَيْهِ ثُمَّ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ يَزِيدَ وَالْمُعْتَمِرِ .
বর্ণনাকারী সুলাইমান আত্ তাইমী (রহঃ)-এর সানাদে উক্ত সূত্র
জনৈক ব্যক্তি যিনায় জড়িত হওয়া ব্যতীত এক মহিলার সঙ্গে কিছু অসৌজন্যমূলক আচরণ করল। এরপর সে উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর কাছে আসলে উমর (রাঃ) তার এ কর্মটিকে মারাত্মক অন্যায় মনে করলেন। অতঃপর সে আবু বকর (রাঃ)-এর নিকট আসলে তিনিও কর্মটি কঠিন অপরাধ মনে করলেন। পরিশেষে সে নবী (ﷺ)-এর নিকট আসলে বর্ণনাকারী হাদীসটি ইয়াজিদ এবং মু’তামির (রাঃ)-এর হাদীসের অবিকল বর্ণনা করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭৪৭, ইসলামীক সেন্টারঃ ৬৮০৩