সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার
৪৬/৪৪. অধ্যায়ঃ
হারাম নয় এমন বিষয়ে সুপারিশ করা মুস্তাহাব
সহিহ মুসলিম
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَحَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ بُرَيْدِ، بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ طَالِبُ حَاجَةٍ أَقْبَلَ عَلَى جُلَسَائِهِ فَقَالَ " اشْفَعُوا فَلْتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ " .
বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে কোন লোক প্রয়োজনের তাকিদ নিয়ে আসলে তিনি তাঁর সাথীদের বলতেন, তোমরা এর জন্যে সুপারিশ করো, তাহলে তোমাদেরকেও সওয়াব দেওয়া হবে। আর আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ) এর মুখ থেকে এমন ফয়সালা দেবেন যা তিনি পছন্দ করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৫২,ইসলামীক সেন্টারঃ ৬৫০৩