সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার

৪৬/৩৪. অধ্যায়ঃ

যে ব্যক্তি মাসজিদে, মার্কেটে বা অন্য কোন লোক সভায় অস্ত্র সহ প্রবেশ করে, তার প্রতি তীরের ধারালো অংশ আটকানোর নির্দেশ

সহিহ মুসলিম

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، - وَاللَّفْظُ لِعَبْدِ اللَّهِ - قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا مَرَّ أَحَدُكُمْ فِي مَسْجِدِنَا أَوْ فِي سُوقِنَا وَمَعَهُ نَبْلٌ فَلْيُمْسِكْ عَلَى نِصَالِهَا بِكَفِّهِ أَنْ يُصِيبَ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ مِنْهَا بِشَىْءٍ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ لِيَقْبِضْ عَلَى نِصَالِهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবু মুসা (রহঃ) এর সানাদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)

তোমাদের কোনো ভাই যখন হাতে বর্শা নিয়ে আমাদের মসজিদে অথবা আমাদের বাজারে গমন করে, সে যেন এর ফলাটা নিজের হাতের মুঠি দিয়ে ধরে রাখে। নতুবা তা দ্বারা কোনো মুসলিমের (শরীরে) খোঁচা লাগতে পারে অথবা তিনি বলেছেন, সে যেন তার বর্শার ফলাটি আটকে রাখে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪২৭, ইসলামীক সেন্টারঃ ৬৪৭৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18