সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)

৪৫/৪৭. অধ্যায়ঃ

গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত

সহিহ মুসলিম

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَدِمَ الطُّفَيْلُ وَأَصْحَابُهُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ دَوْسًا قَدْ كَفَرَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهَا ‏.‏ فَقِيلَ هَلَكَتْ دَوْسٌ فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَائْتِ بِهِمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রা)

তুফায়ল (রাঃ) ও তাঁর সঙ্গীরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! দাওস সম্প্রদায় কুফরি অবলম্বন করেছে এবং ইসলাম কবুলে স্বীকৃতি দেয়নি। অতএব আপনি তাদের বিপক্ষে বদদোয়া করুন। তখন বলা হলো, দাওস ধ্বংস হয়ে গেল। “হে আল্লাহ! দাওসকে হিদায়াত দান করো এবং তাদেরকে (আমার নিকট) এনে দাও।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৬২২১, ইসলামীক সেন্টারঃ ৬২৬৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18