সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)

৪৫/৪৭. অধ্যায়ঃ

গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত

সহিহ মুসলিম

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِيَانِ ابْنَ عُلَيَّةَ - حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لأَسْلَمُ وَغِفَارُ وَشَىْءٌ مِنْ مُزَيْنَةَ وَجُهَيْنَةَ أَوْ شَىْءٌ مِنْ جُهَيْنَةَ وَمُزَيْنَةَ خَيْرٌ عِنْدَ اللَّهِ - قَالَ أَحْسِبُهُ قَالَ - يَوْمَ الْقِيَامَةِ مِنْ أَسَدٍ وَغَطَفَانَ وَهَوَازِنَ وَتَمِيمٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রা)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আসলাম, গিফার, মুযায়না ও জুহাইনা-র কিয়দংশ কিংবা জুহাইনা ও মুযায়নার কিছু লোক আল্লাহর নিকট- বর্ণনাকারী বলেন যে, আমার মনে হয় তিনি বলেছেন, কেয়ামত দিবসে আসাদ, গাতফান, হাওয়াযিন ও তামীম গোত্রের তুলনায় উত্তম বলে গণ্য হবে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬২১৪, ইসলামীক সেন্টারঃ ৬২৬১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18