হায়িয (ঋতুস্রাব)
৩/১২. অধ্যায়ঃ
গোসলকারিনীর (অপবিত্রতার) মাথার বেনীর হুকুম
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالاَ أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، فِي هَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ فَأَنْقُضُهُ لِلْحَيْضَةِ وَالْجَنَابَةِ فَقَالَ " لاَ " ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ .
বর্ণনাকারী ‘আম্র আন্ নাকিদ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) এর সূত্রে
এ সানাদে উক্ত হাদিসটি বর্ণিত আছে। আবদুর রায্জাকের হাদিসে রয়েছে যে, “আমি কি তা হায়েয ও অপবিত্রতা থেকে গোসলের জন্য খুলব?” তিনি বললেন, “না”। এরপর ইবনু উয়াইনার (উপরোক্ত) হাদিসের অনুরূপ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৩৬, ইসলামীক সেন্টারঃ ৬৫১