সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
৪৫/৩৭. অধ্যায়ঃ
বাই‘আতে রিযওয়ানে অংশগ্রহনকারী আসহাবে শাজারাহ (রাঃ)-এর ফযিলত
সহিহ মুসলিম
حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ أَخْبَرَتْنِي أُمُّ مُبَشِّرٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ عِنْدَ حَفْصَةَ " لاَ يَدْخُلُ النَّارَ إِنْ شَاءَ اللَّهُ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ أَحَدٌ . الَّذِينَ بَايَعُوا تَحْتَهَا " . قَالَتْ بَلَى يَا رَسُولَ اللَّهِ . فَانْتَهَرَهَا فَقَالَتْ حَفْصَةُ { وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا} فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قَدْ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ { ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا}
বর্ণনাকারী জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ)
আমাকে উম্মু মুবাশ্শার (রাঃ) অবহিত করেছেন যে, তিনি রসূলুল্লাহ (ﷺ)-কে হাফসা (রাঃ)-এর নিকট বলতে শুনেছেন, আল্লাহ চাইলে বৃক্ষের নিচে বসে বাই’আতে রিদওয়ানে অংশগ্রহণকারীদের কেউই জাহান্নামে ঢুকবে না। তিনি (হাফসা) বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)! (কেন যাবে না) তখন তিনি তাকে নিন্দা করলেন।হাফসা (রাঃ) বলেছিলেন, আল্লাহ বলেছেন, “তোমাদের মাঝে এমন কেউ নেই যে তা অতিক্রম না করবে” অর্থাৎ- পুলসিরাত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তো এও বলেছেন; “যারা তাকওয়া অবলম্বন করেছে আমি তাদের মুক্তি দিব এবং জালিমদেরকে হামাগুড়ি দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত অবস্থায় রেখে দিব।” (সূরা মারইয়াম ১৯:৭১-৭২)
ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৭৯, ইসলামীক সেন্টারঃ ৬২২৩