সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)

৪৫/৩৪. অধ্যায়ঃ

হাস্সান ইবনু সাবিত (রাঃ)-এর ফযিলত

সহিহ মুসলিম

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ حَسَّانَ بْنَ ثَابِتٍ، كَانَ مِمَّنْ كَثَّرَ عَلَى عَائِشَةَ فَسَبَبْتُهُ فَقَالَتْ يَا ابْنَ أُخْتِي دَعْهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী হিশাম (রহঃ) হতে তার পিতার সানাদ

হাসান ইবন সাবিত (রাঃ) সেসব ব্যক্তির মাঝে শামিল ছিলেন, যাঁরা আয়িশার বিরুদ্ধে অনেক কথা বলেছেন (দুর্নাম করেছেন)। তাই আমি তাঁকে ভর্ৎসনা করেছিলাম। তখন আয়িশা (রাঃ) বললেন, “হে আমার ভগ্নিপুত্র! তাঁকে ছেড়ে দাও। কারণ তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ হতে কাফিরদের বিরুদ্ধে বিদ্রূপ কবিতা দিয়ে উত্তর দিতেন।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৬৪, ইসলামীক সেন্টারঃ ৬২০৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18