সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)

৪৫/৩১. অধ্যায়ঃ

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)-এর ফযিলত

সহিহ মুসলিম

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَخَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ كُلُّهُمْ عَنْ حَمَّادِ، بْنِ زَيْدٍ - قَالَ أَبُو الرَّبِيعِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، - حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ فِي يَدِي قِطْعَةَ إِسْتَبْرَقٍ وَلَيْسَ مَكَانٌ أُرِيدُ مِنَ الْجَنَّةِ إِلاَّ طَارَتْ إِلَيْهِ - قَالَ - فَقَصَصْتُهُ عَلَى حَفْصَةَ فَقَصَّتْهُ حَفْصَةُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ أَرَى عَبْدَ اللَّهِ رَجُلاً صَالِحًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

আমি স্বপ্নে দেখলাম যে, আমার হাতে মোলায়েম রেশমি কাপড়ের একটি টুকরা এবং জান্নাতের যেখানে আমি আকাঙ্ক্ষা করতাম সে কাপড়ের খণ্ডটি আমাকে সেখানেই উড়িয়ে নিয়ে যেত। তারপর আমি হাফসা (রাঃ)-এর নিকট কাহিনীটি রিওয়ায়াত করলাম। হাফসা (রাঃ) তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট রিওয়ায়াত করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি আবদুল্লাহকে একজন ভালো ব্যক্তি বলে জানি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৪৫, ইসলামীক সেন্টারঃ ৬১৮৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18