হায়িয (ঋতুস্রাব)
৩/১০. অধ্যায়ঃ
অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা।
সহিহ মুসলিম
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنِ ابْنِ جَبْرٍ، عَنْ أَنَسِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ
বর্ণনাকারী আনাস (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) এক মুদ পানি দিয়ে ওজু করতেন এবং এক সা' থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬২৮, ইসলামীক সেন্টারঃ ৬৪৩