সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)

৪৫/১. অধ্যায়ঃ

আবূ বক্‌র সিদ্দীক (রাঃ)-এর ফযিলত)

সহিহ মুসলিম

حَدَّثَنِي عَبَّادُ بْنُ مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ، بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، سَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جِئْتُ فَلَمْ أَجِدْكَ قَالَ أَبِي كَأَنَّهَا تَعْنِي الْمَوْتَ ‏.‏ قَالَ ‏ "‏ فَإِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী জুবায়র ইবনু মুত’ইম (রাঃ)

জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কিছু চাইলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে অন্য এক সময় আসার জন্য বললেন। মহিলাটি বলল, যদি আমি এসে আপনাকে আর না পাই তবে? রাবী বলেন, আমার পিতা বলেছেন, (মহিলাটি মৃত্যুর ব্যাপারেই বলেছিলেন)। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যদি আমাকে না পাও তবে আবু বকর (রাঃ)-এর নিকট এসো।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯৬৩, ইসলামীক সেন্টারঃ ৬০০২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18