ফযীলত
৪৪/৪২. অধ্যায়ঃ
মুসা‘ (আঃ)-এর ফযীলত
সহিহ মুসলিম
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، الْبُنَانِيِّ وَسُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَتَيْتُ - وَفِي رِوَايَةِ هَدَّابٍ مَرَرْتُ - عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ " .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে রাতে আমার মি‘রাজ হয়েছিল সে রাতে আমি মূসা (আঃ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম। লাল বালুকা স্তূপের নিকট তাঁর কবরে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯৪২, ইসলামীক সেন্টারঃ ৫৯৮১