ফযীলত
৪৪/৯. অধ্যায়ঃ
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ
সহিহ মুসলিম
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ مَعْبَدِ، بْنِ خَالِدٍ عَنْ حَارِثَةَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " حَوْضُهُ مَا بَيْنَ صَنْعَاءَ وَالْمَدِينَةِ " . فَقَالَ لَهُ الْمُسْتَوْرِدُ أَلَمْ تَسْمَعْهُ قَالَ " الأَوَانِي " . قَالَ لاَ . فَقَالَ الْمُسْتَوْرِدُ " تُرَى فِيهِ الآنِيَةُ مِثْلَ الْكَوَاكِبِ " .
বর্ণনাকারী হারিসাহ্ (রাঃ)
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, তাঁর হাউয মদীনা এবং সানআ’র মাঝামাঝি ব্যবধানের সমান। অতঃপর মুস্তাউরিদ (রাঃ) তাঁকে বললেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ) হতে পাত্রের ব্যাপারে আলোচনা শুনেছেন কি? হারিসা (রাঃ) উত্তর দিলেন, না। তখন মুস্তাউরিদ (রাঃ) বললেন, সেখানে তারকার মতো পাত্রসমূহ লক্ষ্য করা যাবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৭৮০, ইসলামীক সেন্টারঃ ৫৮১১