সালাম
৪০/২৬. অধ্যায়ঃ
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব
সহিহ মুসলিম
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ، بْنِ رِفَاعَةَ عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ الْحُمَّى فَوْرٌ مِنْ جَهَنَّمَ فَابْرُدُوهَا بِالْمَاءِ " .
বর্ণনাকারী ‘আবায়াহ্ ইবনু রিফা‘আহ্ (রহঃ)
হান্নাদ ইবনু সারী (রহঃ) ...... আবায়া ইবন রিফাআ (রহঃ)-এর সানাদে তাঁর দাদা রাফি ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি যে, জ্বর জাহান্নামের তীব্র উত্তাপের অংশ বিশেষ, তাই তোমরা তাকে পানি দ্বারা শীতল করো।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৫৭১, ইসলামীক সেন্টারঃ ৫৫৯৬