পোশাক ও সাজসজ্জা
৩৮/৬. অধ্যায়ঃ
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্মী ও নক্শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে
সহিহ মুসলিম
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّمَا كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّذِي يَنَامُ عَلَيْهِ أَدَمًا حَشْوُهُ لِيفٌ .
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যাতে ঘুমাতেন, সেটি চামড়ার তৈরি ছিল এবং তার অভ্যন্তরে ভরা ছিল খেজুর গাছের ছাল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৭৩, ইসলামীক সেন্টারঃ ৫২৮৬