পোশাক ও সাজসজ্জা
৩৮/৬. অধ্যায়ঃ
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্মী ও নক্শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে
সহিহ মুসলিম
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَأَخْرَجَتْ إِلَيْنَا إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ وَكِسَاءً مِنَ الَّتِي يُسَمُّونَهَا الْمُلَبَّدَةَ - قَالَ - فَأَقْسَمَتْ بِاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُبِضَ فِي هَذَيْنِ الثَّوْبَيْنِ .
বর্ণনাকারী আবূ বুরদাহ্ (রাঃ)
আমি আয়েশা (রাঃ) এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়ামানের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি লুঙ্গি ও মুলাব্বাদাহ নামে একটি চাদর বের করলেন। অতঃপর তিনি (আয়েশা) আল্লাহর কসম করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই দুইটি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৬৮, ইসলামীক সেন্টারঃ ৫২৮১