পানীয় বস্তু
৩৭/৭. অধ্যায়ঃ
নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম
সহিহ মুসলিম
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَعْقُوبَ، بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِ سُفْيَانَ وَصَالِحٍ سُئِلَ عَنِ الْبِتْعِ وَهُوَ فِي حَدِيثِ مَعْمَرٍ وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ " .
বর্ণনাকারী মা’মার (রহঃ) হতে, তাঁরা সবাই যুহরী (রহঃ)
উক্ত সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে সুফিয়ান (রহঃ) ও সালিহ (রহঃ)-এর হাদীসে “রাসূলুল্লাহ (ﷺ)-কে “বিত'ই (এক প্রকার পানীয়) সম্বন্ধে প্রশ্ন করা হলো”-কথাটি নেই। কিন্তু মামার (রহঃ)-এর হাদীসে কথাটি রয়েছে। আর সালিহ (রহঃ)-এর হাদীসে রয়েছে যে, তিনি [আয়িশা (রাঃ)] রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন- “সকল প্রকার নেশা উদ্রেককারী পানীয়ই হারাম।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৫০৪৩, ইসলামীক সেন্টারঃ ৫০৫৩[৬] (বিত’ই) মদ। মধু কিংবা খেজুর রসের তৈরি করা মদ বা তাড়ি। (মিসবাহ ২৭ পৃঃ)