শিকার ও যবেহকৃত জন্তু এবং যেসব পশুর গোশত খাওয়া হালাল
৩৫/৫. অধ্যায়ঃ
গৃহপালিত গাধা খাওয়া হারাম
সহিহ মুসলিম
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، - وَهُوَ ابْنُ ثَابِتٍ - قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولاَنِ أَصَبْنَا حُمُرًا فَطَبَخْنَاهَا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اكْفَئُوا الْقُدُورَ .
বর্ণনাকারী ‘আদী ইবনু সাবিত (রহঃ)
আমি বরাআ (রাঃ) এবং আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। যখন আমরা তা রান্না করছিলাম তখন রাসুলুল্লাহ (ﷺ)-এর ঘোষক ঘোষণা করলো, তোমাদের ডেগচিগুলো উল্টিয়ে ফেলে দাও।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৫৭, ইসলামীক সেন্টারঃ ৪৮৫৮