প্রশাসন ও নেতৃত্ব
৩৪/৪০. অধ্যায়ঃ
ওযরগ্রস্ত ব্যক্তিদের থেকে জিহাদের আবশ্যকতা নিষ্পতিত হওয়া।
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ لَمَّا نَزَلَتْ { لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} كَلَّمَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَنَزَلَتْ { غَيْرُ أُولِي الضَّرَرِ}
বর্ণনাকারী বারা (রাঃ)
যখন لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ আয়াত নাযিল হলো, তখন ইবন উম্মু মাকতূম (রাঃ) সে ব্যাপারে তাঁর (রাসূলুল্লাহ (ﷺ)-এর) সঙ্গে আলাপ করলেন। তখন নাযিল হলো غَيْرُ أُولِي الضَّرَرِ অর্থাৎ, যাদের কোন ওজর নেই।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৭৫৯, ইসলামীক সেন্টারঃ ৪৭৬০