প্রশাসন ও নেতৃত্ব

৩৪/২০. অধ্যায়ঃ

মাক্কাহ্‌ বিজয়ের পর ইসলাম, জিহাদ ও পুণ্যময় কাজের বাই’আত আর বিজয়ের পর হিজরাত নেই( মাক্কাহ্‌ থেকে মাদীনায়)- এ কথার অর্থ সংক্রান্ত আলোচনা

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، بْنُ عَمْرٍو الأَوْزَاعِيُّ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّهُ حَدَّثَهُمْ قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، أَنَّ أَعْرَابِيًّا، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْهِجْرَةِ فَقَالَ ‏"‏ وَيْحَكَ إِنَّ شَأْنَ الْهِجْرَةِ لَشَدِيدٌ فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَهَلْ تُؤْتِي صَدَقَتَهَا ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ সা’ঈদ খুদরী (রাঃ)

একদা জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-কে হিজরত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, “ওহে! তোমার জন্য আফসোস! হিজরতের অবস্থা তো কঠিন ব্যাপার। তোমার কাছে কি উট আছে?”সে বলল, “হ্যাঁ!”তিনি বললেন, “তুমি কি তার যাকাত দাও?”সে বলল, “হ্যাঁ।”তিনি বললেন, “তুমি দরিয়ার ওপার থেকেই আমল করে যাও, কেননা আল্লাহ তা’আলা তোমার কোন আমলই বিফল করে দিবেন না।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৭৯, ইসলামীক সেন্টারঃ ৪৬৮১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18