প্রশাসন ও নেতৃত্ব

৩৪/১৮. অধ্যায়ঃ

যুদ্ধের অভিপ্রায়কালে ইমাম কর্তৃক সেনাদলের বাই’আত গ্রহন উত্তম এবং বৃক্ষতলে বাই’আতে রিযওয়ান প্রসঙ্গ

সহিহ মুসলিম

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ فَبَايَعْنَاهُ وَعُمَرُ آخِذٌ بِيَدِهِ تَحْتَ الشَّجَرَةِ وَهِيَ سَمُرَةٌ ‏.‏ وَقَالَ بَايَعْنَاهُ عَلَى أَلاَ نَفِرَّ ‏.‏ وَلَمْ نُبَايِعْهُ عَلَى الْمَوْتِ

বর্ণনাকারী জাবির (রাঃ)

হুদায়বিয়ার দিন আমরা ছিলাম চৌদ্দশ, আমরা তাঁর (ﷺ)-এর হাতে বাইআত হলাম। আর উমর (রাঃ) তাঁর হাত ধরে (বাইআত গ্রহণ করেছিলেন) সামুরা নামক গাছের তলে এবং তিনি বলেছেন, আমরা এ মর্মে তাঁর হাতে বাইআত হলাম যে, আমরা পলায়ন করব না। কিন্তু “আমরা মৃত্যুবরণ করব” এ শপথ গ্রহণ করি নি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৫৪, ইসলামীক সেন্টারঃ ৪৬৫৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18