প্রশাসন ও নেতৃত্ব
৩৪/১৩. অধ্যায়ঃ
ফিতনার যুগে (দাঙ্গা ও দুর্যোগ অবস্থায়) মুসলিমদের জমা’আত আঁকড়ে থাকা অত্যাবশ্যক এবং কুফরের দিকে আহবানকারীদের সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ
সহিহ মুসলিম
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَاصِمٌ، - وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ - عَنْ زَيْدِ بْنِ مُحَمَّدٍ، عَنْ نَافِعٍ، قَالَ جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ مُطِيعٍ حِينَ كَانَ مِنْ أَمْرِ الْحَرَّةِ مَا كَانَ زَمَنَ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ فَقَالَ اطْرَحُوا لأَبِي عَبْدِ الرَّحْمَنِ وِسَادَةً فَقَالَ إِنِّي لَمْ آتِكَ لأَجْلِسَ أَتَيْتُكَ لأُحَدِّثَكَ حَدِيثًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ خَلَعَ يَدًا مِنْ طَاعَةٍ لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ لاَ حُجَّةَ لَهُ وَمَنْ مَاتَ وَلَيْسَ فِي عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً " .
বর্ণনাকারী নাফি’ (রহঃ)
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) আবদুল্লাহ ইবন মুতিই (রাঃ)-এর নিকট এলেন, তখন হাররার (হৃদয় বিদারক) ঘটনা ঘটেছে এবং যুগটা ছিল ইয়াযীদ ইবন মুয়াবিয়ার যুগ। তখন তিনি (ইবন মুতিই) বললেন, আবূ আবদুর রহমানের জন্য বিছানা পেতে দাও।তখন তিনি বললেন, আমি তোমার কাছে বসতে আসিনি, এসেছি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যে হাদিস শুনেছি, তা তোমাকে শুনাতে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি (আমীরের) আনুগত্য থেকে হাত গুটিয়ে নিয়ে মৃত্যুবরণ করে, সে কেয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে যে, তার কোন দলিল থাকবে না। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, আর তার ঘাড়ে আনুগত্যের কোন চুক্তি নেই, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৪০, ইসলামীক সেন্টারঃ ৪৬৪২