জিহাদ ও এর নীতিমালা

৩৩/৩৩. অধ্যায়ঃ

বিজয়ের পর কুরায়শদের ধর্মত্যাগের অপরাধে কতল করা হবে না

সহিহ মুসলিম

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَوَكِيعٌ، عَنْ زَكَرِيَّاءَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُطِيعٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ يَوْمَ فَتْحِ مَكَّةَ ‏ "‏ لاَ يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ هَذَا الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মুতী’ (রহঃ) –এর পিতা

আমি নবী (ﷺ)-কে মক্কা বিজয়ের দিন বলতে শুনেছি যে, আজকের দিনের পর কেয়ামত পর্যন্ত কুরায়শগণকে (ধর্মত্যাগের অপরাধে ও যুদ্ধে) বন্দী অবস্থায় হত্যা করা হবে না।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৭৬, ইসলামীক সেন্টারঃ ৪৪৭৮[৩৯] ইমাম নাবাবী (রহঃ) বলেন, এর অর্থ হলো এরপর আর কোন কুরায়শ অমুসলিম থাকবে না। (মুখতাসার শারহে মুসলিম লিন নাবাবী, আল্লামা ওয়াহিদুজ্জামান, ৫ম খণ্ড, ৬১ পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18