অপরাধের (নির্ধারিত) শাস্তি
৩০/১. অধ্যায়ঃ
চুরির শাস্তি ও তার পরিমাণ
সহিহ মুসলিম
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْطَعُ السَّارِقَ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক চতুর্থাংশ দীনার অথবা এর চেয়ে বেশি পরিমাণ মূল্যের মাল চুরির দায়ে চোরের হাত কাটতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৫১, ইসলামীক সেন্টারঃ ৪২৫১