মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান)

২৩/১৭. অধ্যায়ঃ

পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয়

সহিহ মুসলিম

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ أَبِي شُجَاعٍ، سَعِيدِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ، أَبِي عِمْرَانَ عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، قَالَ اشْتَرَيْتُ يَوْمَ خَيْبَرَ قِلاَدَةً بِاثْنَىْ عَشَرَ دِينَارًا فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ فَفَصَّلْتُهَا فَوَجَدْتُ فِيهَا أَكْثَرَ مِنِ اثْنَىْ عَشَرَ دِينَارًا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ لاَ تُبَاعُ حَتَّى تُفَصَّلَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ফুযালাহ্‌ ইবনু ‘উবায়দ (রাঃ)

আমি খাইবারের যুদ্ধের দিনে বার দীনারের বিনিময়ে একটি হার ক্রয় করি। তাতে স্বর্ণ ও পুঁতি ছিল। এরপর আমি তা আলাদা করলাম এবং বার দীনারের চেয়ে অধিক পেলাম। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে বিষয়টি আমি উল্লেখ করলাম। তিনি বললেন, “আলাদা না করে বিক্রি করা যাবে না।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৩১, ইসলামীক সেন্টারঃ ৩৯৩০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18