মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান)
২৩/১৪. অধ্যায়ঃ
সুদ
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ - عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ وَلاَ الْوَرِقَ بِالْوَرِقِ إِلاَّ وَزْنًا بِوَزْنٍ مِثْلاً بِمِثْلٍ سَوَاءً بِسَوَاءٍ " .
বর্ণনাকারী আবু সা’ঈদ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে রৌপ্য ওজন ও পরিমাণ সমান সমান হওয়া ব্যতিরেকে বিক্রি করো না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯১২, ইসলামীক সেন্টারঃ ৩৯১১