ঈমান

১/৮৬. অধ্যায়ঃ

মহানাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মাহ্‌র শাফা’আতের জন্য তাঁর বিশেষ দু’আ গোপন (সংরক্ষণ) রেখেছেন

সহিহ মুসলিম

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدٍ، - وَهُوَ ابْنُ زِيَادٍ - قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ دَعَا بِهَا فِي أُمَّتِهِ فَاسْتُجِيبَ لَهُ وَإِنِّي أُرِيدُ إِنْ شَاءَ اللَّهُ أَنْ أُؤَخِّرَ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, প্রত্যেক নবীকে একটি বিশেষ দোয়ার অনুমতি প্রদান করা হয়েছে; এর মাধ্যমে তিনি যে দোয়া করবেন, আল্লাহ তা অবশ্যই কবূল করবেন। সকল নবী তাঁদের দোয়া করে ফেলেছেন এবং তা কবূলও করা হয়েছে। আর আমি আমার দোয়াটি কেয়ামত দিবসে আমার উম্মাতের শাফা’আতের জন্য গোপনে রেখে দিয়েছি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৮, ইসলামীক সেন্টারঃ ৩৯৯

হাদিস নং
৩৮০
অধ্যায়
ঈমান
অধ্যায়
মহানাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মাহ্‌র শাফা’আতের জন্য তাঁর বিশেষ দু’আ গোপন (সংরক্ষণ) রেখেছেন
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18