ক্রয়-বিক্রয়

২২/১৫. অধ্যায়ঃ

ফলবান খেজুর গাছ বিক্রি করা

সহিহ মুসলিম

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَيُّمَا نَخْلٍ اشْتُرِيَ أُصُولُهَا وَقَدْ أُبِّرَتْ فَإِنَّ ثَمَرَهَا لِلَّذِي أَبَّرَهَا إِلاَّ أَنْ يَشْتَرِطَ الَّذِي اشْتَرَاهَا‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রা.)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন তাবিরকৃত খেজুর গাছ যদি মূলসহ ক্রয় করা হয় এবং ক্রেতা যদি ফল পাওয়ার শর্ত না দিয়ে থাকে, তবে তার ফল তাবিরকারীরই প্রাপ্য।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৫৮, ইসলামীক সেন্টারঃ ৩৭৫৮[১২] তাবীর হলো ‘পরাগায়ন’ অর্থাৎ- স্ত্রী জাতীয় খেজুর গাছের মুকুলে পুরুষ জাতীয় খেজুর গাছের মুকুলের রেণু প্রবিষ্ট করানো। (সহীহ মুসলিম- তাহ্‌কীক ঃ ফু’আদ ‘আবদুল বাকী’, ৩য় খণ্ড, ২৬ পৃঃ)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18