ক্রয়-বিক্রয়
২২/১৪. অধ্যায়ঃ
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয়
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى، بْنِ سَعِيدٍ عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ أَصْحَابِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَالُوا رَخَّصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْعِ الْعَرِيَّةِ بِخَرْصِهَا تَمْرًا .
বর্ণনাকারী বাশীর ইবনু ইয়াসার (রহঃ)-এর সু্ত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কতিপয় সাহাবী
তাঁরা বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আরীয়্যাতকৃত খেজুর গাছের ফল অনুমান করে খুরমার বিনিময়ে বিক্রির অনুমতি দিয়েছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৪৪, ইসলামীক সেন্টারঃ ৩৭৪৪