ক্রয়-বিক্রয়
২২/১৩. অধ্যায়ঃ
ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করা নিষেধ
সহিহ মুসলিম
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَبْتَاعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ وَتَذْهَبَ عَنْهُ الآفَةُ قَالَ يَبْدُوَ صَلاَحُهُ حُمْرَتُهُ وَصُفْرَتُهُ .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পরিপক্ক হওয়ার আগে ও প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পূর্বে তোমরা ফল ক্রয় করো না। বর্ণনাকারী বলেনঃ খাওয়ার যোগ্য হওয়ার অর্থ লাল বর্ণ ও হলুদ বর্ণ ধারণ করা।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭২২, ইসলামীক সেন্টারঃ ৩৭২২