হজ্জ
১৬/৮৮. অধ্যায়ঃ
মাদীনাহ্ নিজের মধ্য থেকে নিকৃষ্ট জিনিস বের করে দিবে
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، - وَهُوَ الْعَنْبَرِيُّ - حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، - وَهُوَ ابْنُ ثَابِتٍ - سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّهَا طَيْبَةُ - يَعْنِي الْمَدِينَةَ - وَإِنَّهَا تَنْفِي الْخَبَثَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْفِضَّةِ" .
বর্ণনাকারী যায়দ ইবনু সাবিত (রাঃ)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
এ হলো ত্বইয়্যিবাহ (পবিত্র) অর্থাৎ মদিনা, তা ময়লা দূর করে দেয়, যেমন আগুন রুপার ময়লা দূর করে দেয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩২২২, ইসলামীক সেন্টারঃ ৩২১৯