হজ্জ

১৬/৮০. অধ্যায়ঃ

হাজীদের মাক্কায় যাত্রাবিরতি দেয়া এবং এখানকার বাড়ী-ঘরের উত্তরাধিকারিত্ব

সহিহ মুসলিম

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، بْنُ يَزِيدَ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَلِيَّ بْنَ حُسَيْنٍ، أَخْبَرَهُ أَنَّ عَمْرَو بْنَ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَخْبَرَهُ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدِ بْنِ حَارِثَةَ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَتَنْزِلُ فِي دَارِكَ بِمَكَّةَ فَقَالَ ‏ "‏ وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مِنْ رِبَاعٍ أَوْ دُورٍ ‏"‏ ‏.‏ وَكَانَ عَقِيلٌ وَرِثَ أَبَا طَالِبٍ هُوَ وَطَالِبٌ وَلَمْ يَرِثْهُ جَعْفَرٌ وَلاَ عَلِيٌّ شَيْئًا لأَنَّهُمَا كَانَا مُسْلِمَيْنِ وَكَانَ عَقِيلٌ وَطَالِبٌ كَافِرَيْنِ ‏.

বর্ণনাকারী উসামাহ্ ইবনু যায়দ ইবনু হারিসাহ্ (রাঃ)

তিনি বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! আপনি কি মক্কায় আপনার বাড়িতে অবতরণ করবেন? তিনি বললেন, “আকীল কি আমাদের জন্য কোন চার দেয়াল বা ঘর অবশিষ্ট রেখেছে?” আবূ তালিবের (মৃত্যুর পর তাঁর পুত্র) আকীল ও তালিব তাঁর ওয়ারিস হয়, কিন্তু জাফর ও আলী তাঁর কোন কিছুর ওয়ারিস হতে পারেননি। কেননা তাঁরা উভয়ে (আবূ তালিবের মৃত্যুর সময়) ছিলেন মুসলিম এবং আকীল ও তালিব ছিল কাফির।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩১৬০, ইসলামীক সেন্টারঃ ৩১৫৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18