হজ্জ
১৬/৬৮. অধ্যায়ঃ
হাজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ، عُمَرَ قَالَ أَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ لأُسَامَةَ بْنِ زَيْدٍ حَتَّى أَنَاخَ بِفِنَاءِ الْكَعْبَةِ ثُمَّ دَعَا عُثْمَانَ بْنَ طَلْحَةَ فَقَالَ " ائْتِنِي بِالْمِفْتَاحِ " . فَذَهَبَ إِلَى أُمِّهِ فَأَبَتْ أَنْ تُعْطِيَهُ فَقَالَ وَاللَّهِ لَتُعْطِينِيهِ أَوْ لَيَخْرُجَنَّ هَذَا السَّيْفُ مِنْ صُلْبِي - قَالَ - فَأَعْطَتْهُ إِيَّاهُ . فَجَاءَ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَدَفَعَهُ إِلَيْهِ فَفَتَحَ الْبَابَ . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
মাক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ (ﷺ) উসামা ইবন যায়দ (রাঃ)-এর উষ্ট্রীতে আরোহণ করে (মক্কা) আগমন করেন। উসামা (রাঃ) উষ্ট্রীকে কাবার চত্বরে বসান। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) উসমান ইবন তালহা (রাঃ)-কে ডাকলেন এবং বললেন, আমার নিকট (কাবার) চাবি নিয়ে আসো।তিনি তাঁর মায়ের নিকট উপস্থিত হয়ে চাবি চাইলেন কিন্তু তিনি তাঁকে চাবি দিতে অস্বীকৃতি জানান। উসমান (রাঃ) বললেন, আল্লাহর শপথ! তাঁকে চাবি দিন, অন্যথায় এ তরবারি আমার পিঠ ভেদ করে চলে যাবে। অতঃপর তিনি তাঁকে চাবি দিলেন। তিনি চাবি নিয়ে নবী (ﷺ)-এর নিকট এসে তাঁর নিকট হস্তান্তর করেন। তিনি কাবার দরজা খুললেন। ...হাদিসে অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাম্মাদ ইবন যায়দের হাদিসের অনুরূপ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩০৯৮, ইসলামীক সেন্টারঃ ৩০৯৫