হজ্জ

১৬/৬২. অধ্যায়ঃ

ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শারীক হওয়া যায়

সহিহ মুসলিম

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ اشْتَرَكْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْحَجِّ وَالْعُمْرَةِ كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ فَقَالَ رَجُلٌ لِجَابِرٍ أَيُشْتَرَكُ فِي الْبَدَنَةِ مَا يُشْتَرَكُ فِي الْجَزُورِ قَالَ مَا هِيَ إِلاَّ مِنَ الْبُدْنِ ‏.‏ وَحَضَرَ جَابِرٌ الْحُدَيْبِيَةَ قَالَ نَحَرْنَا يَوْمَئِذٍ سَبْعِينَ بَدَنَةً اشْتَرَكْنَا كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ ‏.

বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)

হজ্জ ও উমরা পালনকালে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাতজনে মিলে একটি উট কুরবানি করেছি। এক ব্যক্তি জাবির (রাঃ)-কে জিজ্ঞেস করল, ‘জাযূর’-এ যে ক’জন শরীক হতে পারে- ‘বাদানাহ’-তেও কি অনুরূপ শরীক হওয়া যায়? তখন তিনি বললেন, উভয় তো একই। জাবির (রাঃ) হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। আমরা ঐদিন ৭০টি উট কুরবানি করেছি। প্রতিটি উটেই ৭ জন শরীক ছিলাম।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩০৫৪, ইসলামীক সেন্টারঃ ৩০৫১[২৫] আধিকাংশ হাদীসে এবং ফিকহের কিতাবে এর দ্বারা উট উদ্দেশ্য, তবে আরবী ভাষাবিদগণ একে ছাগল ও গরুর উপর প্রয়োগ করেছেন ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18