হজ্জ
১৬/৩৯. অধ্যায়ঃ
উমরার ত্বওয়াফে এবং হাজ্জের প্রথম ত্বওয়াফে রামাল (দ্রুত পদক্ষেপে অতিক্রম) করা মুস্তাহাব
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا سُلَيْمُ بْنُ أَخْضَرَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَهُ .
বর্ণনাকারী নাফি‘ (রহঃ)
ইবন উমর (রাঃ) হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত দ্রুত পদক্ষেপে তাওয়াফ করেছেন এবং উল্লেখ করেছেন যে, রসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৯১৮, ইসলামীক সেন্টারঃ ২৯১৭