হজ্জ
১৬/১৪. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ، جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، - رضى الله عنهما - أَنَّ رَجُلاً، أَوْقَصَتْهُ رَاحِلَتُهُ وَهُوَ مُحْرِمٌ فَمَاتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ وَلاَ وَجْهَهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا " .
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
একজন ব্যক্তি ইহরাম অবস্থায় তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে মারা গেল। রসূলুল্লাহ (ﷺ) বললেন, “তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও, তার পরিধেয় বস্ত্র দুইটি দিয়ে তার কাফন দাও, কিন্তু তার মুখমণ্ডল ও মাথা অনাবৃত রাখ। কারণ তাকে কেয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৬৩, ইসলামীক সেন্টারঃ ২৭৬১