হজ্জ

১৬/৭. অধ্যায়ঃ

ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو الرَّبِيعِ، وَخَلَفُ بْنُ هِشَامٍ، وَقُتَيْبَةُ، بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ ‏.‏ وَلَمْ يَقُلْ خَلَفٌ وَهُوَ مُحْرِمٌ ‏.‏ وَلَكِنَّهُ قَالَ وَذَاكَ طِيبُ إِحْرَامِهِ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

আমি যেন রসূলুল্লাহ (ﷺ)-এর মাথার সিঁথিতে কস্তুরীর ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি, অথচ তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন। রাবী খালাফের বর্ণনায়, ‘তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন’ কথার উল্লেখ নেই। তবে তাঁর বর্ণনায় আছে, “এটা তাঁর ইহরামের সময়কার সুগন্ধি।”

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৯৯, ইসলামীক সেন্টারঃ ২৬৯৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18