কিতাবুস্ সিয়াম (রোজা)
১৪/৪০. অধ্যায়ঃ
লায়লাতুল ক্বদর-এর ফাযীলাত, এর অনুসন্ধানের প্রতি উৎসাহ প্রদান, তা কখন হবে তার বর্ণনা এবং তার অনুসন্ধানের সবচেয়ে আশাব্যঞ্জক সময়
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، - رضى الله عنهما - يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ كَانَ مُلْتَمِسَهَا فَلْيَلْتَمِسْهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ " .
বর্ণনাকারী জাবালাহ্ (রহঃ)
আমি ইবন উমর (রাঃ)-কে নবী (ﷺ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, তিনি (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কদরের রাত অনুসন্ধান করতে চায়, সে যেন (রমজানের) শেষ দশকে তা অনুসন্ধান করে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৩৩, ইসলামীক সেন্টারঃ ২৬৩২