কিতাবুস্ সিয়াম (রোজা)
১৪/১৯. অধ্যায়ঃ
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহিহ মুসলিম
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، خَطِيبًا بِالْمَدِينَةِ - يَعْنِي فِي قَدْمَةٍ قَدِمَهَا - خَطَبَهُمْ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ الْمَدِينَةِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِهَذَا الْيَوْمِ " هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبِ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَ فَلْيَصُمْ وَمَنْ أَحَبَّ أَنْ يُفْطِرَ فَلْيُفْطِرْ " .
বর্ণনাকারী হুমায়দ ইবনু ‘আবদুর রহমান (রহঃ)
তিনি একদিন মু’আবিয়া ইবন আবু সুফিয়ান (রাঃ)-কে মদিনায় খুতবায় বলতে শুনলেন—অর্থাৎ যখন তিনি মদিনায় এসেছিলেন, তখন আশূরা দিবসে তিনি তাঁদের উদ্দেশে খুতবাহ্ দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, “হে মদিনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়?আমি রসূলুল্লাহ (ﷺ)-কে এ দিন সম্পর্কে বলতে শুনেছি যে, এ হল আশূরা দিবস। আল্লাহ তোমাদের উপর এ দিনের সাওম ফরজ করেননি। তবে আমি সাওম পালন করছি। তাই তোমাদের মধ্যে যে সাওম পালন করতে পছন্দ করে, সে পালন করবে আর যে পছন্দ করেনি, সে করবে না।”
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫২০, ইসলামীক সেন্টারঃ ২৫১৯