কিতাবুস্ সিয়াম (রোজা)
১৪/১৮. অধ্যায়ঃ
হাজীদের জন্য ‘আরাফার দিন ‘আরাফার ময়দানে সিয়াম পালন না করা মুস্তাহাব
সহিহ মুসলিম
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّ نَاسًا، تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ . فَأَرْسَلْتُ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ بِعَرَفَةَ فَشَرِبَهُ .
বর্ণনাকারী উম্মুল ফায্ল বিনতু হারিস (রাঃ)
লোকেরা আরাফার দিন তার নিকট রসূলুল্লাহ (ﷺ)-এর সিয়াম পালন করা না করা সম্পর্কে আলোচনা করছিল। তাদের কেউ কেউ বলল তিনি সাওমরত, আবার কেউ কেউ বলল তিনি সাওমরত নন। এরপর আমি তার নিকট এক পেয়ালা দুধ পাঠালাম, তিনি আরাফাতে উটের উপর বসা অবস্থায় ছিলেন। দুধটুকু তিনি তখনি পান করে নিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৯৯, ইসলামীক সেন্টারঃ ২৪৯৮