কিতাবুস্‌ সিয়াম (রোজা)

১৪/১৫. অধ্যায়ঃ

অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম

সহিহ মুসলিম

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ قَالَ الزُّهْرِيُّ وَكَانَ الْفِطْرُ آخِرَ الأَمْرَيْنِ وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالآخِرِ فَالآخِرِ ‏.‏ قَالَ الزُّهْرِيُّ فَصَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَكَّةَ لِثَلاَثَ عَشْرَةَ لَيْلَةً خَلَتْ مِنْ رَمَضَانَ ‏.

বর্ণনাকারী যুহরী (রহঃ)

এ সানাদের সাথে বর্ণনা করেছেন। যুহরী (রহঃ) বলেন, সাওম পালন না করা রাসূলুল্লাহ (ﷺ)-এর সর্বশেষ কাজ। রাসূলুল্লাহ (ﷺ)-এর শেষোক্ত কাজকেই গ্রহণ করা হতো। রমজানের তের দিন অতিবাহিত হবার পর ভোরে রাসূলুল্লাহ (ﷺ) মক্কা প্রবেশ করেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৭৩, ইসলামীক সেন্টারঃ ২৪৭২

হাদিস নং
২৪৯৬
অধ্যায়
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18