কিতাবুস্‌ সিয়াম (রোজা)

১৪/৮. অধ্যায়ঃ

সুবহে সাদিকের পূর্বে পানাহার করা বৈধ, তবে সুবহে সাদিকের সাথে সাথেই সওম আরম্ভ হয়ে যায়, কুরআনে বর্ণিত ‘ফাজ্‌র’ শব্দের অর্থ হচ্ছে সুব্‌হি সাদিক, এ সময় হতেই সওম আরম্ভ হয় এবং ফাজ্বরের সলাতের সময় শুরু হয়, সওমের বিধি-বিধানের সাথে সুব্‌হি কাযিবের কোন সম্পর্ক নেই

সহিহ মুসলিম

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - رضى الله عنهما - قَالَ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُؤَذِّنَانِ بِلاَلٌ وَابْنُ أُمِّ مَكْتُومٍ الأَعْمَى فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ‏"‏ ‏.‏ قَالَ وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلاَّ أَنْ يَنْزِلَ هَذَا وَيَرْقَى هَذَا ‏.

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর দুইজন মুয়াজ্জিন ছিলেন, তারা হলেন বিলাল (রাঃ) ও ইবন উম্মু মাকতুমের অন্ধ ছেলে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: বিলাল (রাঃ) রাতে আযান দেন। অতএব ইবন উম্মু মাকতুম (রাঃ) আযান না দেয়া পর্যন্ত তোমরা পানাহার কর। বর্ণনাকারী বলেন: দু’জনের আযানের ব্যবধান ছিল যে, একজন আযান দিয়ে নামতেন, অপরজন আযান দিতে আরোহণ করতেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৪০৫, ইসলামীক সেন্টারঃ ২৪০৫

হাদিস নং
২৪২৮
অধ্যায়
সুবহে সাদিকের পূর্বে পানাহার করা বৈধ, তবে সুবহে সাদিকের সাথে সাথেই সওম আরম্ভ হয়ে যায়, কুরআনে বর্ণিত ‘ফাজ্‌র’ শব্দের অর্থ হচ্ছে সুব্‌হি সাদিক, এ সময় হতেই সওম আরম্ভ হয় এবং ফাজ্বরের সলাতের সময় শুরু হয়, সওমের বিধি-বিধানের সাথে সুব্‌হি কাযিবের কোন সম্পর্ক নেই
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18