কিতাবুস্ সিয়াম (রোজা)
১৪/২. অধ্যায়ঃ
চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা।
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُقْبَةَ، - وَهُوَ ابْنُ حُرَيْثٍ - قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، - رضى الله عنهما - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ " . وَطَبَّقَ شُعْبَةُ يَدَيْهِ ثَلاَثَ مِرَارٍ وَكَسَرَ الإِبْهَامَ فِي الثَّالِثَةِ . قَالَ عُقْبَةُ وَأَحْسِبُهُ قَالَ " الشَّهْرُ ثَلاَثُونَ " وَطَبَّقَ كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ .
বর্ণনাকারী ‘উক্কবাহ্ (রাঃ)
আমি ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঊনত্রিশ দিনেও মাস হয়। শু’বাহ এ হাদীস বর্ণনা করার সময় তাঁর দুইহাত তিনবার বন্ধ করে দেখালেন এবং তৃতীয়বার তাঁর বুড়ো আঙ্গুলটি বাঁকা (নীচু) করে রাখলেন। উকবা (রাঃ) বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, মাস ত্রিশ দিনেও হয় এবং দুইহাত তিনবার বন্ধ করেছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৩৭৭, ইসলামীক সেন্টারঃ ২৩৭৮