যাকাত
১৩/৩৩. অধ্যায়ঃ
অন্যের কাছে হাত পাতার প্রতি নিষেধাজ্ঞা
সহিহ মুসলিম
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، وَهُوَ يَخْطُبُ يَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَيُعْطِي اللَّهُ " .
বর্ণনাকারী মু’আবিয়াহ্ ইবনু আবূ সুফ্ইয়ান (রাঃ)
তিনি খুতবা দেয়ার সময় বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ “আল্লাহ তা’আলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আমি জনৈক বণ্টনকারী আর দান করার মালিক আল্লাহ এবং তিনিই দিয়ে থাকেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২২৬১, ইসলামীক সেন্টারঃ ২২৬১